ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার প্রাক্তন সভাপতি মোঃ হারুন’র মৃত্যুতে শোক।

- Advertisement -

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রাক্তন কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম জেলার প্রাক্তন সভাপতি, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সাংগঠনিক সম্পাদক, মোঃ হারুন ১১ জুন নিউইয়র্ক সময় বিকাল সাড়ে ৩টায় এক মাউন্ট সাইনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবী ও সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা এক শোক বিবৃতিতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মোঃ হারুন স্কুলে পড়াকালীন মিরসরাই থানা ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিজামপুর কলেজ ও সীতাকুণ্ড থানায় সাংগঠনিক দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আমেরিকায় যাওয়ার পর সেখানে প্রোগ্রেসিভ ফোরামের দায়িত্ব পালন করেন এবং ছাত্র ইউনিয়নের সাবেক সদস্যদের সংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন  

ডেস্ক রিপোর্টঃ অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি...

বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্দেহভাজন এক সহযোগীকে নগদ ১৪ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।...

বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আনুমানিক বিকাল ১৬০০ ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলার...

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...