বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

- Advertisement -


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অ-১৭) এর উদ্বোধন হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অ-১৭) গত ১৭ জুন ২০২১ইং দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক বদিউল আলম, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহা: শাহজাহান, নির্বাহী সদস্য মো: দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো: হারুন আল রশীদ, রেজিয়া বেগম ছবি, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ প্রমুখ। উল্লেখ্য, বালক এ মোট দল ২১ টি (মহানগর-৬টি, উপজেলা-১৫টি) এবং বালিকা এ মোট দল ২১ টি (মহানগর-৬টি, উপজেলা-১৫টি)।

দিনের ১ম খেলা বালক ইভেন্টে চন্দনাইশ ২-০ গোলে সাতকানিয়াকে পরাজিত করে। চন্দলাইশের পক্ষে গোল করেন আরিফুল ইসলাম ও মিনহাজুল ইসলাম।
দিনের ২য় খেলা বালিকা ইভেন্টে ডবলমুরিং ১-০ গোলে কোতোয়ালী দলকে পরাজিত করে। ডবলমুরিং এর পক্ষে গোল করেন সাজিদা আক্তার।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...