বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান

- Advertisement -

ঢাকা, ০৭ ডিসেম্বর ২০২৪ (শনিবার): ০৭ ডিসেম্বর ২০২৪ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গর্বিত সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তাদের অসামান্য অর্জনের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক বে ওয়াচ, কক্সবাজারে সংবর্ধনা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ হতে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশাল এই অর্জনের পাশাপাশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দুইজন কৃতী খেলোয়াড় এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় (ঋতুপর্ণা চাকমা) ও শ্রেষ্ঠ গোলকিপারের (রুপনা চাকমা) মর্যাদা পান। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরো এগিয়ে যেতে পারবে। ভবিষ্যতে শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা। সেই সাথে সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ ও খেলোয়াড়গণ, অন্যান্য অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...