খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে গীর্জায় আর্থিক অনুদান প্রদান করেছে ৩৭ বিজিবি রাজনগর জোন

- Advertisement -

মো.গোলামুর রহমান।।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর অংশ হিসেবে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে গীর্জায় আর্থিক অনুদান প্রদান করেছে ৩৭ বিজিবি রাজনগর জোন ।

আগামী ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর অংশ হিসেবে বিজিবি রাজনগর জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার গুরুসতাং পাংকুয়া পাড়া ইউপিসিবি গীর্জা এবং গুইছড়ি ত্রিপুরা পাড়া বেপটিস গীর্জায় বড়দিন আয়োজনের জন্য নগদ অর্থ প্রদান করেন।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৪) রাজনগর জোন সদর দপ্তরে গীর্জা পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার লে: কর্নেল মো: নাহিদ হাসান, পিএসসি।

এসময় জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সুনাম অক্ষুন্ন রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি সকল ধর্মের জনগোষ্ঠীর ধর্মীয় উৎসবসমূহ নির্বিঘ্নে পালনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও রাজনগর জোন দায়িত্বপূর্ণ এলাকায় গরীব, অসহায় ও হতদরিদ্র ব্যক্তি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও তাদের প্রতিষ্ঠানসমূহে ধারাবাহিকভাবে অর্থিক সহায়তা প্রদান করে আসছে। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুদান প্রদানের সময় জোনের মেডিকেল অফিসার মেজর মো: সাদমান রহমান, এএমসি এবং গীর্জা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...