প্রীতি মিনিবার ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে বিজিবি

- Advertisement -

মো.গোলামুর রহমান৷।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর অংশ হিসেবে প্রীতি মিনিবার ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে ৩৭ বিজিবি রাজনগর জোন ।

২০ ডিসেম্বর ২০২৪ তারিখে পার্বত্য এলাকায় শান্তকরণ কর্মসূচীর অংশ হিসেবে বিজিবি রাজনগর জোন প্রীতি মিনিবার ফুটবল ম্যাচের আয়োজন করে।

প্রীতি ফুটবল প্রতিযোগিতায় স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালী খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত বেসামরিক একাদ্বশ বনাম বিজিবি রাজনগর জোন একাদ্বশ অংশগ্রহণ করে। এসময় ক্রীড়া প্রিয় স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালী জনসাধারণ ফুটবল খেলাটি উপভোগ করেন। খেলায় গোল শূন্য ড্র হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের রাজনগর জোন কর্তৃক পুরষ্কৃত করা হয়।

রাজনগর জোন কমান্ডার লে: কর্নেল মো: নাহিদ হাসান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে ধারণ করে বিজিবি রাজনগর জোন পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য নানাবিধ সামাজিক কর্মকান্ড অত্যন্ত আন্তরিকতার সহিত পরিচালনা করছে। এ সকল সামাজিক কর্মকান্ড পরিচালনার ফলে স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী নাগরিকদের জীবনযাত্রার মান স্বাভাবিক হওয়ার পাশাপাশি তরুণ ও যুবকদের মাঝে খেলাধূলার প্রতি আগ্রহী সৃষ্টি হচ্ছে।

এছাড়াও, পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে রাজনগর জোন কর্তৃক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...