খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

 

আজ, বৃহস্প্রতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্তাবধানে পরিচালিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে খামতাংপাড়া টিওবি এবং পার্শ্ববর্তী এলাকাসমূহে ৩৮ ই বেংগল কর্তৃক বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

 

 

 

খামতাংপাড়া এলাকায় পাহাড়ে পিছিয়ে পড়া দুস্থ ও অসহায় পাহাড়ীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ক্যাম্প কমান্ডার মেজর মাহবুব সারোয়ার, ৩৮ ই বেংগল। উক্ত মেডিক্যাল দলটি খামতাংপাড়া টিওবির এলাকায় দুস্থ ও অসহায় উপজাতীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

 

 

 

 

এই কর্মসূচীর আওতায় দিনব্যাপী মেডিক্যাল দল কর্তৃক বিভিন্ন বয়সের সর্বমোট ১৫৩ জন (৮০ জন মহিলা, ৪৯ জন শিশু এবং ২৪ জন পুরুষ) স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই প্রত্যন্ত অঞ্চলের উপজাতিদের চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে পারদর্শী আটত্রিশ এর পক্ষ থেকে খামতাংপাড়া টিওবির এলাকার লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মকান্ড প্রত্যন্ত অঞ্চলের সুস্বাস্থ্য এবং মনের প্রফুল্লতা বৃদ্ধিতে উত্তরোত্তর অবদান রাখবে বলে প্রতীয়মান।

 

 

 

 

সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদার পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসেবে সুদূর ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...