বাকলাইপাড়া সাব জোনে  নতুন বছরের সুচনা লগ্নে আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

- Advertisement -

*স্থানীয় প্রতিনিধি*

 

সবুজ আর প্রকৃতির মায়ায় জড়ানো সম্প্রীতির বান্দরবানের সেনা রিজিয়ন এর ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাইপাড়া সাব জোনে নতুন বছরের সুচনা লগ্নে অনুষ্ঠিত আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধায়নে বাকলাইপাড়া সাবজোন এ আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অদ্য ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার সকালে বাকলাইপাড়া সাব জোনে অনুষ্ঠিত হয়।

 

 

 

 

সমাপনী অনুষ্ঠানে ব্যাটেলিয়ন অধিনায়কের পক্ষে বাকলাইপাড়া সাব জোনের সাবজোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে বিজয়ী এবং বিজিত দলকে একটি করে ট্রফি প্রদান করার পাশাপাশি ১৫০০০ টাকার মূল্য মানের প্রাইজমানি প্রদান করা হয়। প্রতিযোগিতায় দূলাচরণ পাড়া দল চ্যাম্পিয়ন ও কংহ্লাই ম্রো পাড়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

 

 

 

 

উক্ত প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে দূলাচরন পাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় রৈংটন মুরং এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন। উল্লেখ্য যে গত ০৫ জানুয়ারি ২০২৫ হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাকলাইপাড়া সাব জোনের মোট ১০টি দল অংশগ্রহণ করে।

 

 

 

 

সমাপনী অনুষ্ঠানে বাকলাইপাড়া সাব জোনের কর্মরত সামরিক কর্মকর্তাগণসহ জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ সকল ফুটবলপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

 

খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে। পার্বত্য এলাকার জনগণের শারীরিক সুস্থতা ও খেলাধুলার মান উন্নয়নে এই প্রতিযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আশা করা যায় বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

 

 

 

ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আসা এলাকার সাধারণ জনগণ এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য বান্দরবান সেনা রিজিয়ন এবং ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি বর্তমানের ন্যায় ভবিষ্যতে ও এই ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন  

ডেস্ক রিপোর্টঃ অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি...

বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্দেহভাজন এক সহযোগীকে নগদ ১৪ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।...

বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আনুমানিক বিকাল ১৬০০ ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলার...

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...