লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান*

- Advertisement -

লংগদু প্রতিনিধিঃ

খাগড়াছড়ি রিজিয়নের লংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা ও রান্নাকৃত খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

আজ, শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে লংগদু জোনের উদ্যোগে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন হাসানপুর মহিলা মাদ্রাসা ও এতিমখানায় সর্বমোট ৩০০ জনের মাঝে রান্নাকৃত খাবার প্রদান করা হয়েছে। এছাড়াও হাসানপুর এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ স্থানীয় মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় লংগদু জোনের উপ অধিনায়কের উপস্থিতে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র, আর্থিক সহায়তা এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে লংগদু জোনের উপ অধিনায়ক বলেন, দুর্গম পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বল জানান তিনি।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...