সেনাবাহিনী কর্তৃক বৈসাবি উপলক্ষ্যে উপজাতীয়দের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

অদ্য ১২ এপ্রিল ২০২৫ তারিখ বাংলা নববর্ষ ও স্টার সান্ডে সামনে রেখে প্রধান উৎসব ‘বৈসাবি’ উদযাপন উপলক্ষে রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্ত্বাবধানে পরিচালিত পাইক্ষং পাড়া, দেবতা পাহাড় এবং খামতাং পাড়া টিওবি’র পাড়া বাসীদের মাঝে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে উপ-অধিনায়ক ৩৮ ই বেংগল কর্তৃক ‘বৈসাবি’ উপলক্ষে পাড়া বাসীদের মাঝে কেক বিতরণ, বড়দের জন্য খাদ্য সামগ্রী, মহিলাদের জন্য বুনন সুতা, ছেলেদের জন্য ফুটবল এবং কোমলমতি শিশুদের মাঝে খেলনা ও চকলেট বিতরণ করা হয়। এছাড়াও কুকিচিনদের ভয়ে দীর্ঘদিন পালিয়ে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৫ জন বম সম্প্রদায়ের পরিবারের মাঝে উপহার হিসাবে চাল-৩৭৫ কেজি, চিনি-৫০ কেজি, তৈল-৫০ কেজি এবং ডাল-৭৫ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর এসকল কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ী জনসাধারণের জীবন যাত্রার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...