সাম্প্রদায়িকl শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে লংগদু জোনে আলোচনা সভা

- Advertisement -

মো.গোলামুর রহমান।।

 

পাহাড়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

রবিবার ( ২৮ সেপ্টম্বর) বেলা ১২টায় লংগদু জোনে উক্ত সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে লংগদু জোনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি”র প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন, অত্র জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন। এছাড়াও স্থানীয় পুলিশ,আনসার সহ প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অত্র জোনের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতা রুখে দিতে প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

 

অত্র জোনের জোন কমান্ডার এর পক্ষ হতে জানানো হয়, “পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেনাবাহিনী সর্বদা স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে আছে এবং থাকবে। জোন অধিনায়ক বলেন কোন ধরণের সহিংসতা মেনে নেওয়া হবেনা। আসন্ন হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা ও বৌদ্ধধর্মীয় কঠিন চিবরদন অনুষ্ঠানে সকলে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে। এতে কোনরকম বাঁধা বিপত্তি বা কেউ জামেলা সৃষ্টি করলে কঠিন ভাবে দমন করা হবে৷ সেনাবাহিনী দেশ এবং জাতীর কল্যাণে কাজ করে কেউ দেশে অস্থিরতা সৃষ্টি করলে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী কঠুর হাতে দমন করতে বাধ্য হবে।

 

সকলের কাছে জোন অধিনায়কের পক্ষ হতে জানানো হয়েছে, যেকোন সহিংসতার ঘটনা শুনার সাথে সাথে দ্রুত স্থানীয় সেনা ক্যাম্প বা জোনকে অবহিত করতে বলা হয়েছে। সেনাবাহিনী জননিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছেন। যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

 

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা সভায় এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে শান্তি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য ধরে রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...