কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটি, ০১ অক্টোবর ২০২৫ (বুধবার): গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ও দ্রুত পদক্ষেপে ওই রাতেই ভাইবোনছড়া থেকে ০১ জনকে জীবিত উদ্ধার, এফআইডি টিলা বিল থেকে ০১ শিশুর মৃতদেহ উদ্ধার এবং স্থানীয়দের সহযোগিতায় ভাসান্যাদম এলাকা থেকে আরও ০১ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরদিন সকালে সেনাবাহিনীর আরেকটি দল অভিযান চালিয়ে আরও ০২ জনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় মোট ০৫ জন নিখোঁজ ছিলেন, যাদের মধ্যে সেনাবাহিনীর প্রচেষ্টায় ০২ জনকে জীবিত এবং ০৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে।

 

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ছয়জন যাত্রীর মধ্যে ০৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। পরদিন সকালে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও ০২ জন যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সর্বশক্তি দিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসও সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।

 

সেনাবাহিনীর তাৎক্ষণিক সাড়া, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান সম্ভব হয়েছে। তাদের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করতে পেরেছে, যার ফলে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী শুধু নিরাপত্তাই নয়, মানবিক দায়িত্ব পালনেও সর্বদা অগ্রণী কাপ্তাই হ্রদের এ দুর্ঘটনায় তা আবারও প্রমাণিত হলো।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...