রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বিলাইছড়ি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, স্কেল, রঙ পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা এবং সেনাবাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা। মোট ৭০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বিলাইছড়ি জোন কমান্ডার জানান, পাহাড়ের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিশুদের পড়াশোনায় আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষক ও অভিভাবকরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের মনোবল বাড়ায় এবং দারিদ্র্যজনিত কারণে ঝরে পড়া রোধে ভূমিকা রাখে।”

রাঙামাটি রিজিয়নের অধীন বিলাইছড়ি জোনের এই কার্যক্রম পাহাড়ে মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ হিসেবে প্রশংসিত হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...