বিলাইছড়ির দুর্গম এলাকায় উপজাতিদের মধ্যে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা।

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের তাংখুইতাং আর্মি ক্যাম্পের আওতাধীন সাপড়াতলি পাড়ায় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই জনসেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মোট ৮২ জন অসহায় ও দুস্থ উপজাতি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ, ৩৯ জন মহিলা ও ৮ জন শিশু ছিলেন। প্রত্যেককে প্রয়োজনীয় ঔষধসহ প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।

 

চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসা পেতে না পারায় এ ধরনের সেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সহযোগী হিসেবে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং শান্তি-সম্প্রীতি উন্নয়নের পাশাপাশি জনহিতকর কার্যক্রমে নিয়মিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।

 

মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তায় সেনাবাহিনীর এই ভূমিকা পাহাড়ি জনপদে আস্থার বন্ধন আরও সুদৃঢ় করছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...