বিলাইছড়িতে সাংবাদিকদের সঙ্গে সেনা জোন অধিনায়কের মতবিনিময়

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

বিলাইছড়িতে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বা গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করলেন অধিনায়ক ৩২ বীর, বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল কাজী শাহীন কবির পি এস সি।

 

তিনি বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় নিজ জোনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন মেজর এ কে এম রিয়াজুল আহসান পি এস সি,উপ-অধিনায়ক ৩২ বীর, ক্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস কোয়ার্টার মাস্টার ৩২ বীর, ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত, আর এম ও বিলাইছড়ি জোন।

 

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অসীম চাকমা, সদস্য মনু মার্মা, মো. আলী আজগর, বাংলাদেশ বেতার উপজেলা প্রতিনিধি মো. মোজাফফর আহমদ আফজাল, দৈনিক মানব কণ্ঠ উপজেলা প্রতিনিধি প্রণয় জ্যোতি দেওয়ান।

 

এতে জোন কমান্ডার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে উপজেলার শান্তি – শৃঙ্খলা ও উন্নয়নের পাশাপাশি, শিক্ষা, যোগাযোগ, দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের সুবিধা এবং সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে মতামত ব্যক্ত করা হয়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...