বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

 

গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার রুমা উপজেলার প্রতাপপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রুমা জোনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের একটি সম্ভাব্য অস্থায়ী আস্তানা চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। অভিযানে ১টি এয়ারগানসহ উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জামাদি, পোশাক, দেশীয় ধারালো অস্ত্র, বিভিন্ন উপকরণ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

 

 

 

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এলাকা থেকে পলায়ন করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেএনএ এর ১০–১৫ সদস্যের একটি সশস্ত্র দল গত কয়েকদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল।

 

 

 

 

সেনাবাহিনীর ধারাবাহিক টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবাধ চলাচল ও ঘাঁটি স্থাপনের অপচেষ্টা বিনষ্ট করা হচ্ছে। স্থানীয় জনগণও শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা করছেন। জননিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন  

ডেস্ক রিপোর্টঃ অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি...

বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্দেহভাজন এক সহযোগীকে নগদ ১৪ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।...

বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আনুমানিক বিকাল ১৬০০ ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...