শোষণ-অত্যাচারের বিরুদ্ধে বাঙ্ময় ছিলেন, শঙ্খ ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ বিমান বসুর

- Advertisement -


করোনায় (coronavirus) প্রথম ঝড়কে জয় করতে পারলেও পারলেন না দ্বিতীয় ঝড়কে জয় করতে। এদিন সকালে উল্টোডাঙায় নিজের ফ্ল্যাটেই প্রয়াত হন বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র শঙ্খ ঘোষ (shankha ghosh)। তিনি শুধু বাংলা ভাষাকেই আগলে রাখেননি, সাম্রাজ্যবাদ থেকে সাম্প্রদায়িকতা, সবেতেই প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন তিনি। এদিন তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (biman bose)।

কবিতা ও সাহিত্য জগতের জ্যোতিষ্ক: শোকবার্তায় বিমান বসু বলেছেন, শঙ্খ ঘোষ দীর্ঘ সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। কবিতা ও সাহিত্য জগতের এক জ্যোতিষ্ক ছিলেন তিনি। ছিলেন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। সাহিত্যের ক্ষেত্রে তিনি বিপুল অবদান রেখে গেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময়ে তিনি গণতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন তা আজকের দিনে স্মরণে রাখতে হবে।


পরিচয় দীর্ঘদিনের: বিমান বসু বলেছেন, কবির সঙ্গে তাঁর পরিচয় বহুদিনের। অবশ্যই প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে তাঁকে পেয়েছিল বামেরা। সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। শোষণ অত্যাচারের বিরুদ্ধে বাঙ্ময় ছিলেন। সাম্প্রদায়িকতা বিরোধী মহামিছিলে অসুস্থ শরীরেও তিনি অংশগ্রহণ করেছিলেন। বিমান বসু জানিয়েছেন, বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ছিলেন। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ আজ নীরব হয়ে গেল।

পরিবারের প্রতি সমবেদনা: বিমান বসু তাঁর শোকবার্তায় বলেছেন শঙ্খ ঘোষের জীবনাবসানে গভীর শোকাহত বোধ করছেন। তিনি তাঁর স্ত্রী, সন্তানদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

করোনা আক্রান্ত হওয়ার পরে বাড়িতেই মৃত্যু: করোনা আক্রান্ত হওয়ার পরে বাড়িতেই মৃত্যু ১৪ এপ্রিল শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি হাসপাতালে ভর্তি হতে না চাওয়ায় বাড়িতেই আইসিইউ-এর মতো ব্যবস্থা করা হয়েছিল। তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার রাতে শঙ্খ ঘোষের পরিস্থিতি খারাপ হয়। এরপর এদিন বেলা এগারোটার কিছু পরে তাঁর মৃত্যু হয়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...