বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

আসন্ন বড়দিন উপলক্ষ্যে রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর রনিপাড়া, পাইক্ষ্যংপাড়া, ক্যাপলংপাড়া এবং খামতাংপাড়ায় স্থানীয় মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ। এতে স্থানীয় মানুষের মধ্যে অত্যন্ত আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

 

উল্লেখ্য যে, বর্ণিত প্রত্যন্ত অঞ্চলের পাড়াগুলো বম উপজাতি (৯৫%) এবং খিয়াং (৫%) উপজাতিদের অধ্যুষিত এলাকা। শতভাগ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এইসব প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক বড়দিন উৎসবকে সামনে রেখে এই ধরণের সৌহার্দপূর্ণ কার্যক্রমে সকল স্তরের মানুষের মাঝে ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালীন ক্যাম্প কমান্ডারগণ পাড়াবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

 

খ্রিষ্টানদের এই ধর্মীয় উৎসব বড়দিন শান্তি, ভালোবাসা এবং সহমর্মিতার বার্তা বহন করে। ক্যাম্প কমান্ডারগণ উল্লেখ করেন আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা এই বার্তাকে আরও সুদৃঢ় করতে চাই। পাড়াবাসীদের সহায়তা এবং একতা উন্নয়ন ও সম্প্রীতির পথকে আরও সহজ করবে। এই কার্যক্রমের ফলে পাড়াবাসী সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় মানুষকে আসন্ন বড়দিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য গ্রহণ করা হয়েছে।

 

বড়দিনে এ ধরণের সহায়তা এবং শান্তি ও সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত জানায়। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...