অনলাইনে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনে ভোগান্তি নিরসনের দাবী সিপিবি’র

- Advertisement -


অনলাইনে জন্ম নিবন্ধনের সরকারি নির্দেশনা নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তির বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আব্দুল নবী ও সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক অশোক সাহা একটি যুক্ত বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা জানতে পেরেছি, সরকার সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইউনিট আইডি কার্ড তৈরির কার্যক্রম হাতে নিয়েছে। এজন্য সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে জন্ম নিবন্ধনের নম্বর ছাড়া হাতে লেখা কোনো নম্বর ইউনিক কার্ডের জন্য তৈরি নির্ধারিত ছকের জন্য গ্রহণ করা হচ্ছে না।
কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সরকারের নির্দেশনা মেনে এই অনলাইন জন্ম নিবন্ধন কার্ড পেতে গিয়ে চট্টগ্রামসহ সারাদেশে লাখো শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা চরম বিপাকে পড়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম নিবন্ধন কার্ড পেতে এই করোনাকালের মধ্যেও কর্মস্থল ছেড়ে ছুটতে হচ্ছে গ্রামের বাড়িতে, এক জেলা থেকে আরেক জেলায়। ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর মেয়রের কার্যালয়ে ধর্ণা দিতে হচ্ছে।
আমাদের কাছে তথ্য আছে, হঠাৎ করে জন্ম নিবন্ধনের চাহিদা বেড়ে যাবার সুযোগ নিচ্ছে একশ্রেণীর দুর্নীতিপরায়ণ জনপ্রতিনিধি ও তাদের কার্যালয়ের কর্মচারিরা। সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বেশি টাকা দিলে দ্রুত পাওয়া যাচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে নানা ধরনের ভোগান্তিতে ফেলা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের জন্য তাদের মা-বাবার জন্ম নিবন্ধন কার্ড দাবি করা হচ্ছে। অথচ অনেক অভিভাবকের জন্ম নিবন্ধন কার্ড নেই। অনেকেই আছেন অভিভাবকহীন। তাদের দুর্ভোগের শেষ নেই।
আবার জন্ম নিবন্ধনের সময় হোল্ডিং নম্বর দিতে হচ্ছে। হোল্ডিং ট্যাক্স বাকি থাকলে অনেক জায়গায় নিবন্ধন করানো হচ্ছে না। দেশে করোনার সংক্রমণ বাড়ছে। অনেক অভিভাবক চাকরি হারিয়েছেন। অনেকের আয় কমেছে। এ অবস্থায় হঠাৎ করে সরকারের এ ধরনের সিদ্ধান্ত তাদের কাছে মরার ওপর খাড়ার ঘা হয়ে পড়েছে।
আমরা জানি না, সরকার করোনার এই দুঃসময়ে এ ধরনের সিদ্ধান্ত কেন নিল ? শিক্ষা মন্ত্রণালয় কী চিন্তা করে, কাদের পরামর্শে চলে- সেটা বোঝা যায় না। তাদের কর্মকাণ্ড আদৌ শিক্ষার্থীদের পক্ষে নয়। বরং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড দেখলে গৎবাঁধা আমলাতান্ত্রিক কর্মকাণ্ডই মনে হয়।
আমরা সরকারের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন প্রদানের নির্দেশনা বাতিল করে ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...