রাঙামাটিতে বিজিবির দুঃসাহসিক অভিযান : বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার।

- Advertisement -

লংগদু প্রতিনিধিঃ

 

পার্বত্য জনপদ রাঙামাটির লংগদু উপজেলায় রুদ্ধশ্বাস অভিযানে রাজনগর জোনের (৩৭ বিজিবি) সাহসী সদস্যরা জারুলছড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে। শনিবার বিকেলে, গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি’র নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল অভিযান পরিচালনা করে।

 

অভিযানে টহলদল জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ২৭৭ সিএফটি দুষ্প্রাপ্য গামারী কাঠ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত কাঠগুলোর গন্ধেই টের পাওয়া যাচ্ছিল পাহাড়ের নিভৃত অরণ্যে কী ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

 

বিশ্লেষণে জানা গেছে, চলতি বছর জুড়ে রাজনগর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় ৩১টি দুঃসাহসিক অভিযানে মোট ২২৭৭.৭৩ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করেছে, যার সিজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা ছুঁইছুঁই।

 

স্থানীয়দের ভাষ্যমতে, পাহাড়ের আড়ালে সক্রিয় এক চোরাকারবারি সিন্ডিকেট গোপনে পাহাড়ি আঞ্চলিক সন্ত্রাসীদের চাঁদা দিয়ে বিলুপ্তপ্রায় বৃক্ষরাজি নিধন করছে। চোরাচালানকারীদের টাকায় পাহাড়ি সবুজ বনানী আজ অস্তিত্ব সংকটে।

 

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ হাসান এক বিবৃতিতে জানান, “অবৈধ কাঠ পাচারের কারণে বনাঞ্চলের ভয়াবহ ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। বিজিবির নিরলস তৎপরতায় এই চক্রান্ত রুখে দেয়া সম্ভব হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী চোরাপথে কাঠ পাচার করে জাতীয় রাজস্বেরও অপূরণীয় ক্ষতি করছিল।”

 

তিনি আরও জানান, বিজিবির গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে রাজনগর ব্যাটালিয়ন সদা সতর্ক অবস্থানে রয়েছে।

 

পাহাড়ের গহীনে বিজিবির এই ঝড়ের গতির অভিযানে কাঠ সিন্ডিকেটের ভিত কেঁপে উঠেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এ ধরণের ধারাবাহিক অভিযানে পাহাড় আবারও সবুজে ঢাকা পড়বে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...