নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ইউপিডিএফ ৪ শিক্ষার্থীকে মুক্তি দিতে বাধ্য হলো।

- Advertisement -

ডেস্ক রির্পোটঃ

 

নিরাপত্তা বাহিনীর অবিরাম প্রচেষ্টা ও কৌশলগত অভিযানের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীর মধ্যে ৪ জন মুক্তি পেয়েছেন। গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার গিরিফুল এলাকা থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত হন এই শিক্ষার্থীরা। অপহরণের পর থেকেই নিরাপত্তা বাহিনী তৎপরতার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে, যা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেছে।

 

গত ২১ এপ্রিল ভোরে খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় সেনাবাহিনী ইউপিডিএফ-এর শীর্ষ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। অভিযানে গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি আস্তানাটি ধ্বংস করা হয়। নিরাপত্তা বাহিনীর ক্রমবর্ধমান চাপে গ্রেফতারের ভয়ে ইউপিডিএফ বাধ্য হয়ে ৪ শিক্ষার্থীকে মুক্তি দেয়। তবে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা এখনো মুক্তি পাননি বলে জানা গেছে।

 

সূত্র জানায়, গতকাল ২২ এপ্রিল কাউখালীর নাকশাছড়িতে ইউপিডিএফ দিব্যি চাকমাকে এনে রাখে। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় জীবতলি মইনে এলাকায় ইউপিডিএফ নেতা উদয় চাকমার মাধ্যমে শিক্ষার্থী দিব্যি চাকমাকে তার পিতা ধনঞ্জয় চাকমার কাছে হস্তান্তর করা হয়। নিরাপত্তার কারণে তারা দ্রুত নিজ বাড়ির দিকে রওনা হন। অন্য ৩ শিক্ষার্থীর অবস্থান ও যোগাযোগের তথ্য নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে বলে জানা গেছে।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুক্তির আগে ইউপিডিএফ শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি রেকর্ড করে এবং ভয়ভীতি প্রদর্শন করে যাতে তারা মুক্তির পর সংগঠনের বিরুদ্ধে মুখ না খোলে। মূলত তারজন্যেই তাদের পরিবার অনেকটাই গোপনীয়তা বজায় রাখছে।

 

এই সফল অভিযানে নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব, সাহসিকতা এবং নিষ্ঠার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের এই তৎপরতা অঞ্চলের নিরাপত্তা ও শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও, তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

 

এ ঘটনা নিরাপত্তা বাহিনীর দৃঢ়তা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...