রাঙামাটিতে সেনা কর্মকর্তা হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার।

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটির নানিয়ারচরে ২৪ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নুরুল আলম গাজী হত্যা মামলার ১নং আসামী উপজেলা আওয়ামীলীগ নেতা নিখিল নাথ (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলার হাসপাতাল পাড়া এলাকা থেকে নিখিল নাথ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম। নিখিল নাথ নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি নাজির আলম জানান, ২৭ ডিসেম্বর ২০০৬ এর ৩০২/৩৪ পেনাল কোড সিএস এর ০১নং আসামী নিখিল নাথ, পিতা-মনিন্দ্রনাথ কে ওয়ারেন্ট মূলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আমরা আসামীকে হাজতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর, মোঃ নাজির আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা হতে ওয়ারেন্টভূক্ত মামলার আসামী নিখিল নাথ-(৫০) আটক করে নানিয়ারচর থানা হেফাজতে নিয়ে যায় বলে জানা যায়।

উক্ত আসামীর মামলার নথি যথাক্রমে,নানিয়ারচর থানা মামলা নং-০১ তারিখ ২৭/১২/২০০৬ইং। ধারা-৩০২/৩৪ দন্ডবিধি, জিআর নং ৩০৪/০৬। উক্ত আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরন করার প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...