হতদরিদ্র ৩টি পরিবারকে হাঁসের খামার করে দিলো বিজিবি

- Advertisement -

মো.গোলামুর রহমান।।

 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় হতদরিদ্র ০৩টি পরিবারকে হাঁসের খামার প্রদানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বি করেছে বিজিবি, রাজনগর জোন।

 

রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় (১) জোসনা বেগম (৬০), স্বামী-আব্দুল জলিল মিয়া, গ্রাম-আহসানপুর, (২) তানজীনা বেগম (৩৮), স্বামী-সিদ্দিক,গ্রাম-মোহাম্মদপুর, (৩) মঙ্গল কারবারী, পিতা-জের্ব মনি, গ্রাম-ভূঁইয়াপাড়াকে আর্থিকভাবে স্বাবলম্বি করার লক্ষ্যে রাঙ্গামাটি সেনা রিজিয়নের দিকনির্দেশনায় রাজনগর জোন কর্তৃক প্রত্যেক পরিবারকে ৫০টি করে হাঁস এবং হাঁসের জন্য ঘর হস্তান্তর করা হয়েছে।

 

রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর পক্ষে সহকারী পরিচালক নাজমুল হোসেন উপস্থিত থেকে উল্লেখিত হাঁস এবং হাঁসের ঘর সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করেন। এ সময় স্থানীয় মেম্বার, হেডম্যান, কারবারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে রাজনগর জোন কমান্ডার জানান, পার্তব্য অঞ্চলে বসবাসরত পিছিয়ে পরা হত-দরিদ্র জনসাধারনকে সামলম্বি করে গড়ে তোলার জন্যই এধরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। বিজিবি রাজনগর জোন কর্তৃক এ ধরণের জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...