পবিত্র মাহে রমজান উপলক্ষে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর জোন সদরে পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় গরীব ও অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) অটল ৫৬ ইষ্ট বেংগল এর নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি এর উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, ভোজ্য তেল, চিনি এবং সেমাই। ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় অসচ্ছল পরিবার গুলো কাপ্তাই সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এই সময় কাপ্তাই সেনা জোনের নবাগত জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শনস্বরূপ কাপ্তাই জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। ধর্ম, বর্ণ-নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে থাকব এবং একে অপরকে সহায়তা করব বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...