বান্দরবানের আলীকদম উপজেলার মংলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান; ০২ জন সশস্ত্র সন্ত্রাসী আটক; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

- Advertisement -

স্থানীয় প্রতিনিধিঃ

১৪ মার্চ ২০২৫ (শুক্রবার): গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম মংলাই পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ অভিযানে সেনাবাহিনী বিকাল ১৭০০ ঘটিকায় মংলাই পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করতঃ তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পলায়ন করতে গেলে সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় সেনাবাহিনী ০২ জন সশস্ত্র সন্ত্রাসীকে মাতাল অবস্থায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, তল্লাশি অভিযান শেষে উক্ত স্থান থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত ০৬ টি গাদা বন্দুক, কিছু গোলাবারুদ ও ৩ বোতল দেশীয় মদ উদ্ধার করে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনাবাহিনীর তৎপরতা চলমান থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...