ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি, বিজিবির বিশেষ অভিযান।

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটি বরকল উপজেলার রূপবান পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ (Prosit) ও জেএসএস (Shontu) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১২ মার্চ (বুধবার) এই গোলাগুলির ঘটনায় স্থানীয় পাহাড়ি জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সীমান্ত এলাকা, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ মার্চ (বৃহস্পতিবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরকলের হাজাছড়া ও রূপবান পাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন (গুলির সরঞ্জাম) ও ১২ রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয়।

 

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ে যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা আরও জোরদার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...