‘প্রত্যেকটি মুহূর্ত আপনাকে মিস করি’

- Advertisement -


একুশে পদকপ্রাপ্ত বাংলা পপ গানের পথপ্রদর্শক আজম খান চলে যাওয়ার নয় বছর পূর্ণ হলো শুক্রবার। ২০১১ সালের এই দিনে (৫ জুন) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এক বছরেরও বেশি সময় ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা আজম খান। অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হন তিনি। পরের দিন সোমবার (৬ জুন) সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে সমাহিত করা হয় মিরপুরের বুদ্ধিজীবী শহীদ মিনারে।

‘পপগুরু’র নবম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলা সংগীতের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো:-

তিনি লেখেছেন, দেখতে দেখতে নয়টি বছর চলে গেল আজম ভাই। সময় কিভাবে চলে যায়! আপনার সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত মিস করি। আপনার গানের ভাষায় আমরা এখনও সেই ভাঙ্গাদেশেই আছি। আপনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ আপনার আত্মার শান্তি দিন।’

আজম খানের ১৭টি গানের অ্যালবামসহ বেশ কিছু মিক্সড অ্যালবাম প্রকাশ হয়। আজম খানের অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হলো- আমি যারে চাইরে, অভিমানী তুমি কোথায়, একদিন-তো চলে যাবো, জীবনে কিছু পাবো নারে, আসি আসি বলে তুমি আর এলে না, ও চাঁদ সুন্দর চাঁদ, ঘুম আসেনা ইত্যাদি।

আজম খান ১৯৭৪ সালের পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনে ‘রেললাইনের ওই বস্তিতে’ শিরোনামে গান গেয়ে হইচই ফেলে দেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন  

ডেস্ক রিপোর্টঃ অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি...

বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্দেহভাজন এক সহযোগীকে নগদ ১৪ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।...

বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আনুমানিক বিকাল ১৬০০ ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলার...

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...