তুরস্ক-রাশিয়া সামরিক সম্পর্ক অব্যাহত রাখবে

- Advertisement -


যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক সহযোগিতা চালিয়ে নেয়ার ব্যাপারে একমত হয়েছে রাশিয়া ও তুরস্ক। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেছেন। তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে তুরস্কের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও মস্কো ও আঙ্কারার সামরিক সহযোগিতা ব্যাহত হবে না। খবর আল আরাবিয়ার।
রাশিয়ার একটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর এই নিষেধাজ্ঞা দেয়। রাশিয়ার তৈরি এস-৪০০ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। তারপরও তুরস্ক তাদের অবস্থানে দৃঢ় থাকে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সঙ্গে এক বৈঠকের পর মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লাভরভ। তিনি বলেন, ‘ওয়াশিংটনের অবৈধ চাপ’ থাকা সত্ত্বেও আমরা তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক তৈরির ব্যাপারে একমত হয়েছি।
এসময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেন, তারা রাশিয়ার তৈরি কোভিড-১৯ টিকা স্পুটনিক ভি স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনা করছেন। তিনি বলেন, এ বিষয়ে রাশিয়ার কাছে আরও তথ্য চেয়েছে তুরস্ক। সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা এটি নিশ্চিত করেন এবং সবকিছু ঠিক মতোই এগোচ্ছে বলে জানান।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...