তিন দিনে দেশ ছেড়েছেন সাড়ে ৮ হাজার প্রবাসী

- Advertisement -


বিশেষ ফ্লাইটে তিন দিনে বিদেশে কর্মস্থলে ফিরেছেন ৮ হাজার ৫৭১ জন প্রবাসী। অপরদিকে দেশে এসেছেন ৯১৪ জন প্রবাসী।

মঙ্গলবার (২০ এপ্রিল) বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে। পাঁচটি দেশে ১২টি এয়ারলাইন্সের মাধ্যমে ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার অনুমতি দেয় বেবিচক।

জানা গেছে, ১৭ এপ্রিল সকাল থেকে ২০ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ৮ হাজার ৫৭১ জন বিদেশে গেছেন। আর দেশে এসেছেন ৯১৪ জন। বেবিচকের নির্দেশনা অনুসারে, বাংলাদেশে থেকে বিশ্বের যে কোনও দেশে যেতে পারবেন প্রবাসীরা। লকডাউনে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করায় প্রবাসী কর্মীদের কাজে ফেরায় অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে তাদের দাবির মুখে পাঁচটি দেশে ১২টি এয়ারলাইন্সের মাধ্যমে ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার অনুমতি দেয় বেবিচক। এই ১২টি এয়ারলাইন্সের মাধ্যমে ওই পাঁচ দেশে ট্রানজিট হয়ে বিশ্বের অন্যান্য দেশেও যেতে পারবেন প্রবাসীরা। এমন নির্দেশনা জারি করা হয়েছে।

বেবিচক জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে সরাসরি ফ্লাইট চালাতে পারবে এই ১২টি এয়ারলাইন্স। অনুমতিপ্রাপ্ত এই এয়ারলাইন্সগুলো হচ্ছে— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই ও সিঙ্গাপুর এয়ারলাইন্স।

নতুন করে চীনেও ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেবিচক। ফলে ২১ এপ্রিল থেকে এই ১২ এয়ারলাইন্স ৫টি দেশে ট্রানজিট হয়ে অন্য দেশেও যাত্রী নিতে পারবে। তবে এক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। উড়োজাহাজের যাত্রী বহনের শর্ত পরিবর্তন করা হয়েছে। ছোট উড়োজাহাজের জন্য কোনও বাধ্যবাধকতা নেই। তবে বড় উড়োজাহাজে ২৮০ জন যাত্রী নেওয়া যাবে। এছাড়া বোয়িং ৭৭৭ এবং ৭৪৭ উড়োজাহাজে ৩৫০ জন করে যাত্রী নেওয়া যাবে। ২১ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...