প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধান কাটতে মাঠে কৃষক লীগ

- Advertisement -

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সুতারপাড়া ইউনিয়নের গেরাজুরের হাওড়ে কৃষক মোহাম্মদ জালাল মিয়ার ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আজ বুধবার কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে কৃষক লীগের গৌরবময় পথচলার ৪৯ বছর। এই ৪৯ বছর ধরে কৃষক লীগ এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। এই কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়েছিল কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেয়। গতবারের মতো এবারও কৃষক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে কৃষকের ধান কেটে ঝাড়াই মাড়াই করে গোলায় তুলে দিবে।

কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সারাদেশের কৃষক লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

ধান কাটার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ প্রমুখ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...