নির্বাচন কমিশন না থাকলে ৩০টি আসনও পেত না বিজেপি

- Advertisement -


নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসকদল বিজেপি-কে একই বন্ধনীতে রেখে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীলবাড়ির লড়াই শেষে শনিবার প্রথম বিধানসভা অধিবেশনে যোগ দিতে এসেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিমান বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন। তার পরেই সংক্ষিপ্ত অধিবেশনে বক্তৃতা করেন তিনি। মমতা বলেন, ‘‘নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযেোগিতায় কোথাও কোথাও রিগিং হয়েছে। আমরা সব জানি। সব বুঝতে পেরেছি। আমরা আবার বলছি, নির্বাচন কমিশনের সংস্কার হওয়ার প্রয়োজন আছে। কয়েক জন অবসরপ্রাপ্ত অফিসার একটা চিরকুট লিখে লোককে বদলি করে দিচ্ছেন!’’ তিনি আরও বলেছেন, ‘‘যে বিরোধিরা জিতে এসেছেন, তাঁরা বেশির ভাগই জিতে এসেছেন (নির্বাচন) কমিশনের দয়ায়। তাঁরা স্পিকার নির্বাচন বয়কট করেছেন! ওদের তো জনগণ বয়কট করেছে! ইলেকশন কমিশন না থাকলে ওরা ৩০টা আসনও পেত না।’’

বিধানসভায় বামফ্রন্ট ও কংগ্রেসের প্রতিনিধিত্ব না থাকা এবং বিজেপি-র অধিবেশন বয়কটের সিদ্ধান্তকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘‘বিধানসভায় কংগ্রেস ও সিপিএমের সদস্য নেই। নির্বাচন কমিশনের দয়ায় এসেছে ওরা। ঠিক আছে জনগণের জনাদেশ বলে মেনে নিচ্ছি। আপনার অনুষ্ঠান বয়কট করেছেন। আমার শপথের অনুষ্ঠানও বয়কট করেছিলেন। আসলে ওদের সম্পূর্ণ বয়কট করেছে জনগণ।’’ বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন, ‘‘আমাদের হারাতে অনেক টাকা খরচ করেছে। সেই টাকা ভ্যাকসিনে খরচ করলে ভাল হত। সকলকে টিকা দেওয়া যেত। সার্বিক টিকাকরণ হত।’’

প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের পর নির্বাচন কমিশনের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ‘‘নির্বাচন কমিশন যদি ভাল ভাবে গণনাপর্ব পরিচালনা করত, তা হলে বিজেপি-র আসন সংখ্যা ১০০-র বেশি হত।’’

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...