‘ভোট পরবর্তী সহিংসতা’ বলে বাংলাদেশের ভিডিও প্রচার! টুইট করলো পশ্চিমবঙ্গ পুলিশ

- Advertisement -

ভোটপর্ব চলাকালীনই নেটমাধ্যমে ভুয়া খবর ছড়ানো নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে আসছিল। এ বার তেমনই একটি চক্রের পর্দা ফাঁস করল রাজ্য পুলিশ। শনিবার টুইটারে দু’টি ফেসবুক অ্যাকাউন্টের ছবি পোস্ট করেছে তারা, যেখান থেকে এক সপ্তাহের ব্যবধানে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। তারই পর্দাফাঁস করল পশ্চিমবঙ্গ পুলিশ। বাংলায় ভোট পরবর্তী যে অশান্তির খবর সামনে আসছে, সেই আগুনে ঘি ঢালতেই ওই ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়ানো হয়েছিল বলে সন্দেহ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিও একই, তবে দু’রকমের পোস্ট। ওই দু’টি পোস্টেই ভিডিওটির আলাদা আলাদা বর্ণনা দেওয়া হয়েছে। প্রথম বার ২৭ এপ্রিল নেটমাধ্যমে ভিডিওটি পোস্ট করেন রহমত আলী হেলালী নামের এক ব্যক্তি। নেটমাধ্যমে বাংলাদেশের সিলেটের বাসিন্দা বলে নিজের পরিচয় দিয়েছেন তিনি। ভিডিওটিকে ভোলার দৌলতখানের ঘটনা বলে দাবি করেন রহমত। তিনি জানান, মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর বিয়ে ঘিরে অশান্তির ভিডিও সেটি।

৬মে ওই একই ভিডিও মাহি বৈষ্ণব নামে একটি অ্যাকাউন্ট খেকে পোস্ট করা হয়। তাতে বলা হয়, বাংলায় প্রকাশ্য দিনের আলোয় ১৫-২০ জন গুন্ডা মিলে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ এবং পরে খুন করে। ভিডিওটি পোস্ট করে লেখা হয়, ‘বাংলায় আসলে মানুষ থাকে না, শয়তানের বাস। বাংলার মানুষ এই ঘটনায় খুশি। বলছেন, যা হয়েছে ঠিক হয়েছে’।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...