সকল কারখানায় ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার আহ্বান সিপিবি’র

- Advertisement -
প্রতীকি ছবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবি সীতাকুণ্ড থানার অধীন লতিফপুর শাখার সভায় অত্র এলাকায় নাভানাসহ সকল কারখানায় ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার আহ্বান জানায়।

গত ১১ জুন, ২০২১, ৫ঃ০০ টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে কমরেড সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মছি উদ দোল্লা, কমরেড উত্তম চৌধুরী, এড. জহির উদ্দিন মাহমুদ, বক্তব্য রাখেন লতিফপুর শাখার সম্পাদক জামাল উদ্দিন ও আবু জাহের।

অনুষ্ঠিত সভায় সিপিবি নেতারা বলেন, ইউনিয়ন অফিসে জন্মনিবন্ধন করতে সরকার ঘোষিত ফি এর বাইরে অতিরিক্ত অর্থ আদায় সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। সিপিবি এই অতিরিক্ত অর্থ আদায়ের তীব্র প্রতিবাদ জানায়। বক্তারা আরো বলেন, অত্র এলাকায় বিভিন্ন কল কারখানায় যথাসময়ে বেতন বোনাস পরিশোধ করা হয় না। শ্রমিকরা আন্দোলন করতে গেলে সরকারের পেটোয়া বাহিনীর বাধার সম্মুখীন হয়। তাই সিপিবি ঈদুল আজহার আগে অত্র এলাকায় নাভানাসহ সকল কল কারাখানায় শ্রমিককে বেতন-বোনাস দেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন  

ডেস্ক রিপোর্টঃ অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি...

বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্দেহভাজন এক সহযোগীকে নগদ ১৪ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।...

বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আনুমানিক বিকাল ১৬০০ ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলার...

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...