খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সুংসুং পাড়াতে আন্তঃ পাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেনাবাহিনী।

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সুংসুং পাড়াতে আন্তঃ পাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেনাবাহিনী।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে বান্দরবানের রুমা জোনের সুংসুং পাড়াতে আন্তঃ পাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেনাবাহিনী।

অদ্য ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে খৃস্টান ধর্মালম্বীদের বড়দিন ২০২৪ উদযাপন উপলক্ষে আন্তঃ পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর ৯৭ পদাতিক ব্রিগেডের তত্বাবধানে, ১ বীর (দি গ্যালান্ট ওয়ান) কর্তৃক গত ১২ ডিসেম্বর ২০২৪ হতে ২১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হয় যাতে সর্বমোট ৮ টি দল অংশগ্রহণ করে।

তুমুল প্রতিদ্বন্দিতা পূর্ণ ফাইনাল ম্যাচে ২-২ গোলে ড্র হলে পরবর্তীতে খেলা টাইবেকারে গড়ায় এবং টাইবেকারে সুংসুং পাড়া ৫-৪ গোলে লোনথাউচি পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সমাপনী দিনে ভারপ্রাপ্ত অধিনায়ক, ১ বীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি এবং নগদ অর্থ প্রদান করেন।

এছাড়াও উভয় দলের সকল খেলোয়াড় এবং টুর্নামেন্টের সাথে সম্পর্কিত সকল অফিসিয়ালদের পুরস্কৃত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে রুমা জোনের সেনা কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান বড় দিনের গুরুত্বের পাশাপাশি এ ধরনের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...