খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

 

আজ, সোমবার (২৩ ডিসেম্বর) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্ত্বাবধানে পরিচালিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খামতাংপাড়া টিওবি কর্তৃক খামতাংপাড়া ফুটবল মাঠে সম্প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

 

উক্ত খেলায় খামতাংপাড়া টাইগার্স একাদশ বনাম খামতাংপাড়া লায়ন্স একাদশ অংশগ্রহণ করে। খেলাটি উভয় দলের খেলোয়াড় ও দর্শকদের মাঝে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে। এদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় বিভিন্ন বয়সের দর্শকে পরিপূর্ণতা লাভ করে। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খামতাংপাড়া টাইগার্স একাদশ ৬-৪ গোলে খামতাংপাড়া লায়ন্স বিজয় অর্জন করে। উক্ত খেলায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় খেলোয়াড়, দর্শক ও অতিথিদের শুভেচ্ছো জানিয়ে ৩৮ ই বেংগল এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পিএসসি, বিজয়ী দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এছাড়াও উপ-অধিনায়ক বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগীতা করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র।

 

এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল স্তরের জনসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

 

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...