খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

 

আজ সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্ত্বাবধানে বড়দিনকে সামনে রেখে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ৩৮ ই বেংগল এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন কর্তৃক পাইক্ষ্যংপাড়া টিওবির আওতাধীন পাইক্ষ্যংপাড়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং বড়দিন উদযাপনের গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনী স্থানীয় গির্জা সমূহে ধর্মযাজকদের বাইবেল বিতরণ এবং কোমলমতি শিশুদের মাঝে খেলনা বিতরণ করে।

 

এছাড়াও, শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করে। বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর এসকল কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

এ সময় উপ-অধিনায়ক বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগীতা করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র।

 

এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ী জনসাধারণের জীবন যাত্রার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন  

ডেস্ক রিপোর্টঃ অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি...

বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্দেহভাজন এক সহযোগীকে নগদ ১৪ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।...

বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আনুমানিক বিকাল ১৬০০ ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলার...

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...