খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

 

আজ, বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর ক্যাপলংপাড়া, পাইক্ষ্যংপাড়া, খামবাংপাড়া এবং রনিপাড়ায় স্থানীয় মানুষের মধ্যে মিষ্টান্ন ও কেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ। এতে স্থানীয় মানুষের মধ্যে অত্যন্ত আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

 

উল্লেখ্য যে, বর্ণিত প্রত্যন্ত অঞ্চলের পাড়াগুলো বম উপজাতি (৯৫%) এবং খিয়াং (৫%) উপজাতিদের অধ্যুষিত এলাকা। শতভাগ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এইসব প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক বড়দিন উৎসবকে সামনে রেখে এই ধরণের সৌহার্দপূর্ণ কার্যক্রমে সকল স্তরের মানুষের মাঝে ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়। কেক বিতরণ কার্যক্রম চলাকালীন ক্যাম্প কমান্ডারগণ পাড়াবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

 

খ্রিষ্টানদের এই ধর্মীয় উৎসব বড়দিন শান্তি, ভালোবাসা এবং সহমর্মিতার বাতী বহন করে। ক্যাম্প কমান্ডারগণ উল্লেখ করেন আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা এই বার্তাকে আরও সুদৃঢ় করতে চাই। পাড়াবাসীদের সহায়তা এবং একতা উন্নয়ন ও সম্প্রীতির পথকে আরও সহজ করবে। এই কার্যক্রমের ফলে পাড়াবাসী সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এ ধরনের উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় মানুষকে আসন্ন বড়দিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য গ্রহণ করা হয়েছে। বড়দিনে এ ধরণের সহায়তা এবং শান্তি ও সম্পরীতি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত জানায়। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...