খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

আজ, মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্তাবধানে পরিচালিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে দেবতাপাহাড় টিওবির আওতাধীন দুর্নিবারপাড়া এবং পার্শ্ববর্তী এলাকাসমূহে ৩৮ ই বেংগল কর্তৃক বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

দুর্নিবারপাড়া এলাকায় পাহাড়ে পিছিয়ে পড়া দুস্থ ও অসহায় পাহাড়ীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পিএসসি, উপ-অধিনায়ক, ৩৮ ই বেংগল।

 

উক্ত মেডিক্যাল দলটি দেবতাপাহাড় টিওবির দায়িত্বপূর্ণ এলাকা দুর্নিবারপাড়া এলাকায় দুস্থ ও অসহায় উপজাতীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এই কর্মসূচীর আওতায় দিনব্যাপী মেডিক্যাল দল কর্তৃক বিভিন্ন বয়সের সর্বমোট ১১৬ জন (৬০ জন মহিলা, ৩৯ জন শিশু এবং ১৭ জন পুরুষ) স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

এই প্রত্যন্ত অঞ্চলের উপজাতিদের চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে পারদর্শী আটত্রিশ এর পক্ষ থেকে দেবতাপাহাড় এর আওতাধীন দুর্নিবারপাড়া এলাকার লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মকান্ড প্রত্যন্ত অঞ্চলের সুস্বাস্থ্য এবং মনের প্রফুল্লতা বৃদ্ধিতে উত্তরোত্তর অবদান রাখবে বলে প্রতীয়মান। সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদার পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসেবে সুদূর ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...