তাইওয়ানের কাছে টর্পেডো বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

- Advertisement -


তাইওয়ানের কাছে ১৮ কোটি মার্কিন ডলারের হেভিওয়েট টর্পেডো বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পারস্পারিক স্বার্থের ভিত্তিতে এই বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কে আরও টানাপোড়েন তৈরির আশঙ্কার কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। উল্লেখ্য, স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চীন।
বুধবার টানা দ্বিতীয় মেয়াদে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন চীনবিরোধী হিসেবে পরিচিত ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী সাই ইং ওয়েন। এরপরই চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র সতর্ক করে দিয়েছেন স্বশাসিত অঞ্চলটির বিচ্ছিন্নতা কখনো সহ্য করবে না বেইজিং। আর তারপরেই তাইওয়ানকে অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত এই বিক্রয় অনুমোদনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয়, অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ সুরক্ষিত হবে। এছাড়া বলা হয়েছে এই অস্ত্র পাওয়ার মধ্য দিয়ে গ্রহণকারীর নিরাপত্তার উন্নয়ন হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এমকে-৪৮ এমওডি অ্যাডভান্সড টেকনোলোজির হেভিওয়েট টর্পেডোগুলো মার্কিন নৌবাহিনীর মজুদ থেকে সরবরাহ করা হবে। এই টর্পেডো সাবমেরিন থেকেও নিক্ষেপ করা যায়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...