কারিশমাকে নিয়ে বোমা ফাটালেন জুহি

- Advertisement -


কারিশমা কাপুর ও জুহি চাওলা। বলিউডের এই দুই সুন্দরী একটা সময় সমানতালে পর্দা কাঁপিয়েছেন। উপহার দিয়েছেন বেশ কিছু হিট ছবি। ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে ‘কায়ামত সে কায়ামত তক’ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া জুহি পরবর্তীতে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘ডর’, ‘ইয়েস বস’ এবং ‘ইশক’-এর মতো আরও বেশ কিছু ব্যবসাসফল ছবিতে কাজ করেছেন। অন্যদিকে কারিশমা কাপুর ‘কুলি নাম্বার ওয়ান’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘রাজা হিন্দুস্থানি’ এবং ‘দিল তো পাগল হ্যায়’-এর মতো ছবিগুলো দিয়ে বলিউডে নিজেকে সুপারস্টার নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তেমনিভাবে তিনি ছিলেন নাচেও পারদর্শী। কিন্তু স¤প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জুহি চাওলা দাবি করলেন, তার জন্যই তারকা হয়ে উঠেছিলেন কারিশমা। জুহি বলেন, ‘কায়ামত সে কায়ামত তক’-এর ব্যাপক সাফল্যে তিনি একটাই আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন যে, তখন অনেক ছবি ঝোঁকের বশে ছেড়ে দিয়েছিলেন।
পরবর্তীতে সে ছবিগুলো সুপারহিট হয়। এ ক্ষেত্রে নায়িকা ‘দিল তো পাগল হ্যায়’ এবং ‘রাজা হিন্দুস্তানি’ ছবি দুটির কথা উল্লেখ করেন। তার দাবি, ‘আমি এ ছবি দুটি ছেড়ে দেয়ায় কারিশমা সুযোগ পেয়েছিল। তাই ওর তারকা হওয়ার জন্য আমিই দায়ী।’ জুহি জানান, ‘সে সময় আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল, আমাকে ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। অনেক ছবিতে কাজের সুযোগ এসেছিল কিন্তু আমার ইগো আমাকে সেসব ছবিতে কাজ করতে বাধা দেয়। অথচ, আমি চাইলেই সেসব ছবিতে কাজ করতে পারতাম। কিন্তু সেটা না করে আমি অন্যদের তারকা হওয়ার সুযোগ করে দিলাম। আমার ছেড়ে দেয়া দুটি ছবির জন্যই কারিশমা জাতীয় পুরস্কার পেয়েছিল।’ যদিও জুহির এই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর কারিশমা এখনো কিছু বলেননি। কাজের দিক থেকে জুহিকে আগামীতে দেখা যাবে ‘শর্মাজি নামকিন’ ছবিতে ঋষি কাপুরের বিপরীতে। অন্যদিকে কারিশমা কাপুর অভিনয় ছেড়েছেন বহু আগেই। বর্তমানে তিনি সংসার ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করেন। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের সুবাদে মাঝে মাঝে তার দেখা মেলে সোশ্যাল মিডিয়ায়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...