রাস্তার কাজে চাঁদা না পেয়ে ঠিকাদার ও কাজের লোকের মোবাইল চিন্তাই

- Advertisement -

লংগদু প্রতিনিধিঃ

 

রাঙ্গাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে চৌমুহনী রাস্তার কাজ থেকে চাঁদা চেয়ে চাঁদার টাকা না পেয়ে, কাজের লোকের মোবাইল ফোন সহ সাথে থাকা গুরুত্বপূর্ণ আসবাপত্র নিয়ে যায় জেএসএস।

 

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় গুলশাখালী ইউনিয়নের ৬নং চৌমুহনী থেকে যুবলক্ষীপাড়ার মুর্শিদাবাদ চলমান রাস্তার কাজ করার সময় অস্ত্র নিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে জেএসএস।

 

এবিষয়ে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীরা প্রায় সময় অস্ত্র নিয়ে এভাবে বাঙ্গালীদের উপর অত্যাচার করে আসছে।নানা সময়ে অস্ত্র সহ মহড়া দিয়ে প্রশাসন আসার আগেই স্থান ত্যাগ করে। এনিয়ে আতঙ্কে আছে এলাকাবাসী।

 

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটানাটি আমি শুনেছি। আমি চট্টগ্রাম থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

 

ঠিকাদার বলেন, জেএসএস আমাদের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে, আমরা টাকা দিতে করলে আজ সন্ত্রাসীদের একটি দল অস্ত্র সহ এসে আমাদের ৬জনের মোবাইল এবং সকলের নিকট থাকা টাকা পয়সা নিয়ে চলে যায়।

 

লংগদু উপজেলার পূর্ব পাড়ে বিজিবি ক্যাম্পের পাশাপাশি সেনাবাহিনীর সাব ক্যাম্প বৃদ্ধির জন্য জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা। পূর্ব পাড়ের গুলশাখালী থেকে ভাসান্যদম ইউনিয়ন পর্যন্ত যেসকল পরিত্যক্ত ক্যাম্প রয়েছে প্রত্যেকটি ক্যাম্প পুনরায় স্থাপনের দাবী পাহাড়ী বাঙ্গালীদের।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...