সোহেল রিগ্যান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটির উদীয়মান লেখক, কলামিস্ট ও সাংবাদিক সোহেল রিগ্যানের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।

এছাড়াও বান্দরবান সদর হাসপাতালে ডাক্তার সংকট, অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়ম দূর্ণীতির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি। আজ বিকাল ৪ ঘটিকায় বান্দরবান ‘শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের’ সামনে মানবন্ধন করে পিসিসিপি।

৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পিসিসিপি বান্দরবান জেলা সেক্রেটারি হাবিব আল মাহমুদ বলেন ‘৪৮ ঘন্টার ভিতর বান্দরবানের সদর হাসপাতালের অব্যাবস্থাপনা ও শিক্ষাক্ষাতে সমস্যা দূরিকরণে কোনো পদক্ষেপ না নিলে কঠোর আন্দালন গড়ে তুলব’ এবং সাংবাদিক সোহেল রিগ্যানের উপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান পৌর সভাপতি তানভির হোসেন ইমন, পিসিসিপি বান্দরবান পৌর সেক্রেটারি মিসবাহ উদ্দীন সহ সদর ও ইউনিউয়ন পর্যায়ের নেতাকর্মীগণ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...