মাটিরাঙ্গায় অসহায় শতাধিক পরিবার পেলো চিকিৎসা সেবা

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

আজ, সোমবার (০৩ ফেব্রুয়ারি ২০২৫) মাটিরাঙ্গা সেনা জোনের তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

 

মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈইকাতং সেনা ক্যাম্পের অধীনস্থ এলাকায় চিকিৎসা বঞ্চিত শতাধিক পাহাড়ি এবং বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

 

এ বিষয়ে তৈইকাতং সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জি এম শাহরিয়ার জিন্নাহ বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।

 

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভোগিরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনীর সাফল‌্য কামনা করেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...