কাপ্তাই সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় ত্রাণ সহায়তা প্রদান

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

পার্বত্য চট্টগ্রামে “সম্প্রীতি ও উন্নয়ন” এই মুলমন্ত্রকে বুকে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনা সদস্যরা। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই জোনের উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অদ্য সোমবার (০৩ ফেব্রুয়ারি) কাপ্তাই সেনা জোন কর্তৃক কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের আফসারের টিলা তালীমুল কোরআন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মধ্যে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

কাপ্তাই জোনের জোন কমান্ডার এর উপস্থিতিতে উল্লেখিত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জোনের পক্ষ থেকে ত্রান সহায়তা সামগ্রী হিসাবে চাল, তেল, চিনি ও ডাল বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক এবং এতিম অসহায় ছাত্ররা উপস্থিত ছিলেন।

এসময় কাপ্তাই জোনের জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সহায়তা নিয়ে সেনাবাহিনী সবসময় পাশে ছিল এবং এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...