কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে কাপ্তাই জোন।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ ফেব্রুয়ারি (রবিবার) জোন সদরের নব নির্মিত এম আই রুমে স্থানীয় গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

মেডিক্যাল ক্যাম্পেইনে আগত বাঙালি সুবিধা বঞ্চিত পরিবারের মোট ১৩০ জন ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। দিনব্যাপী উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন কাপ্তাই জোনের মেডিক্যাল অফিসার।

এ সময় কাপ্তাই জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও জোনের পক্ষ হতে স্থানীয় গরীব ও অসহায়দের চিকিৎসা সেবা প্রদান চলমান থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন  

ডেস্ক রিপোর্টঃ অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি...

বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্দেহভাজন এক সহযোগীকে নগদ ১৪ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।...

বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আনুমানিক বিকাল ১৬০০ ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলার...

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...