দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

আজ, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি দীঘিনালায় পশ্চিম থানা বাজার এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শীতের পোশাক বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

পার্বত্য অঞ্চলের শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে শীতের কষ্ট বাড়তে থাকে অসহায় সাধারণ মানুষের। এই শীতে যেন অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কেউই কষ্টে না থাকে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে এই মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করেন।

এ সময় স্থানীয় লোকজন দীঘিনালা জোনের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণর জন্য ধন্যবাদ জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ওমর ফারুক, পিএসসি।

এই সময় দীঘিনালা জোনের অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অসহায় প্রান্তিক মানুষের জন্য কাজ করছে, এমন মানবিক কাজ চলমান থাকবে বলে জানান তিনি ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...