রাজনগর জোনের নিরলস প্রচেষ্টায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

- Advertisement -

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর জোন (৩৭ বিজিবি) অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ ২০২৫ তারিখ) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর এর দায়িত্বপূর্ণ এলাকায় চৌমুহনী নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।

পরিচালিত অভিযানে বিজিবি উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ৫৬ সিএফটি সেগুন কাঠ কাঠ জব্দ করে।

বিজিবি সূত্র জানায় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ২১টি অভিযান পরিচালনা করে সর্বমোট ১৪৩১.৭৩ সিএফটি অবৈধ কাঠ আটক করা হয়েছে। যার সিজার মূল্য ২৪,৮০,৫১৫/- (চব্বিশ লক্ষ আশি হাজার পাঁচশত পনেরো) টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...