ভারতীয় অবৈধ সিগারেট পাচারের সময় কৃষকদল, যুবদল ও তাঁতীদলের নেতাসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী

- Advertisement -

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

 

রাঙামাটি কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি থেকে ভারতীয় অবৈধ সিগারেট পাচারের সময় কৃষকদল, যুবদল ও তাঁতীদলের নেতাসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা বলে জানিয়েছে কাউখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ।

 

বৃহস্পতিবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে উপজেলার বেতছড়ি এলাকার শামসুদ্দিনের বাড়ি থেকে এই অবৈধ সিগারেট জব্দ করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ৩১ কার্টন ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়। আটককৃতরা হলেন কাউখালী উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল, উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মোঃ রিপন, কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ ও বাড়ির মালিক মোঃ শামশুদ্দিন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন পথ ব্যবহার করে এসব ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে পাল্টে যায় এই পাচারকারী গ্রুপের সদস্যরাও।

 

রাঙামাটি থেকে কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি এলাকা হয়ে বেতছড়ি হয়ে ভারতীয় ৩১ কার্টন ওরিশ ও মুন সিগারেট পাচারের জন্য নিয়ে আসা হয়। ভোর হয়ে যাওয়ায় আটককৃতরা বেতছড়ি এলাকার জনৈক শামসুদ্দিনের বাড়িতে সেগুলি লুকিয়ে রাখে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে সিগারেটসহ চারজনকে আটক করে।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালী থানার এসআই জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের বাইরে যদি কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...