লংগদু ইউনিটি ক্লাব চট্টগ্রামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

- Advertisement -

কামরুল হাসান কাদেরঃ

 

২০ মার্চ ২০২৫ (১৯ রমজান): লংগদু ইউনিটি ক্লাব চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অবস্থিত হোটেল লা রিভেরিতে এই মহতী আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জনাব আলমগীর হোসেন বাদশা ও ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ডা. নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাদের, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক শামীম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই ক্লাব সদস্য মুজাহিদুল ইসলাম এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মতামত প্রদান করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা লংগদু ইউনিটি ক্লাব চট্টগ্রামের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও সফল ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে কমিটির মেয়াদ শেষ হওয়ার নতুন কমিটি গঠণে প্রস্তাবনা পেশ করে কমিটি গঠণ করেন। সমগ্র আয়োজনটি আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...