রাউজান দুই হাজার পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার

- Advertisement -


রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে এক সাথে দুই হাজার পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার। ২৩ মে শনিবার রাউজান রাবার বাগান মিনি ষ্টেডিয়ামে প্রধানমন্ত্রীর এই উপহার বিতরণ করা হয়। রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর এই উপহার বিতরণ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এসময় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী টেলিকমিউনিকেশনে বক্তব্য রাখেন। সাংসদ বলেন, প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে নিজে বাঁচতে হবে, অন্যদের বাঁচিয়ে রাখতে হবে। নিজ নিজ ঘরে ঈদের নামাজ পড়তে হবে। বাঁচতে হলে সরকারী নিয়ম গুলো মানতে হবে। সাংসদ বলেন, ৯নং ওয়ার্ডের মানুষ ভাগ্যবান।

জমির উদ্দিন পারভেজের মতো একজন জনপ্রতিনিধি পাওয়াতে। মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকে তিনি। নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, প্রধানমন্ত্রী ও রাউজানের সাংসদ করোনা মোকাবিলায় সকল শ্রেণী পেশার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। রাউজানে কোন লোক না খেয়ে থাকবে না। এ ব্যাপারে সরকার ও সাংসদ বদ্ধপরিকর। সেলক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করছে। প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, করোনা পরিস্থিতিতে ৯নং ওয়ার্ডের তিন হাজার পরিবার চার বার করে খাদ্য সহায়তা পেয়েছে। আমরা ঈদের পর আবার খাদ্য সহাসয়তা দিবো।

সাংসদ ফজলে করিম চৌধুরী ও সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর পৃষ্টপোষকতায় রাউজানে ৬৫ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যতদিন করোনা পরিস্থিতি থাকবে আমরা সাংসদের নেতৃত্ব মানুষের পাশে থাকবো।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...