সৌদি আরবে নীল আলোয় সজ্জিত বাংলাদেশ দূতাবাস

- Advertisement -


গতকাল পালিত হয় ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে সৌদি আরবে বসবাসরত প্রায় ২৩ লাখ বাংলাদেশি অভিবাসীসহ সবাইকে সচেতন করার লক্ষ্যে দূতাবাস ভবন নীল আলোয় আলোকিত হয়।

অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, অটিজম বিষয়ে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে হবে। সবাইকে এ বিষয়ে সচেতনতা অর্জন করে প্রতিটি শিশুকে সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দিতে হবে। এ সব বিশেষ শিশুদের (অটিজম) প্রশিক্ষণ, পারিবারিক ও সামাজিক পূর্ণ সমর্থন দেওয়া সম্ভব হলে তারাও দক্ষ হয়ে সমাজের জন্য ভূমিকা রাখতে সক্ষম হবে। এজন্য অটিজম বিষয়ে সব অজ্ঞতা দূর করে এ সব বিশেষ শিশুদের মায়া, মমতা ও সঠিক প্রশিক্ষণ দিয়ে এদের সুপ্ত প্রতিভাকে গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে অটিজম বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান। রাষ্ট্রদূত বলেন, বর্তমান সরকার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিসহ প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ছাড়া বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেনের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টিসহ দেশের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে প্রভূত উন্নতি সাধিত হওয়ায় রাষ্ট্রদূত আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...